সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

প্রেমিকের বাড়ি থেকে ফিরিয়ে দেওয়ায় ফাঁস দিলেন কিশোরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : কিশোরগঞ্জের ভৈরবে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করার পর দাবি না মানায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নদী আক্তার (১৪) নামে এক কিশোরী।

মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় ভৈরব পৌর শহরের কালীপুর এলাকায় ঘটনাটি ঘটে। নদী আক্তার কালীপুর এলাকার ইয়াছিন মিয়ার মেয়ে।

জানা যায়, নদী দীর্ঘদিন ধরে তার নানা এলাছ মিয়ার বাড়িতেই বসবাস করছে। সেখানে একই এলাকার হারুন মিয়ার মেয়ের জামাই কালু মিয়ার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।

কালু মিয়ার বাড়ি শহরের রামশংকরপুর এলাকায়। তিনি বিয়ের পর থেকেই কালীপুরে শ্বশুর বাড়িতে থাকেন। একপর্যায়ে তাদের সম্পর্কের কথা জানতে পেরে কালু মিয়া বিবাহিত হওয়ায় বিষয়টি মেনে নেয়নি নদীর পরিবার।

মঙ্গলবার দুপুরে নদী বিয়ের দাবিতে কালুর শ্বশুর বাড়িতে গিয়ে ওঠে। তখন কালু মিয়ার স্ত্রী ও স্বজনরা নদীকে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে যায়।

বিষয়টি নদী মেনে নিতে না পেরে নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, কিশোরীর আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ধারণা করা যাচ্ছে, প্রেমিকের বাড়ি থেকে প্রত্যাখ্যান হয়ে বাড়িতে ফিরে আত্মহত্যা করেছে সে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রেমিকের বাড়ি থেকে ফিরিয়ে দেওয়ায় ফাঁস দিলেন কিশোরী

আপডেট সময় : ১০:০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩