০৩ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার শীর্ষে-মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল জামায়াত নেতা হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দর্শনায় বিক্ষোভ বাউফলে নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা বিরামপুরে প্রকাশ্যে মাদক বাণিজ্য, যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চুয়াডাঙ্গার আহত হাফেজ মাওলানা মফিজুর রহমানের শয্যাপাশে আমীরে জামায়াত কয়েলের আগুনে সর্বস্বান্ত পরিবার: বাবুগঞ্জে পুড়ল বসতঘর, মারা গেল ৩ গরু ও ২১ ছাগল চুয়াডাঙ্গার হাসাদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত আমিরের ভাই’র মৃত্যু, প্রতিবাদ মিছিল
বরিশালে লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার

বরিশালে লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার

আজকের ক্রাইম ডেক্স ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বার্থীতে অভিযান চালিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২৬ জুন) সকালে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা এ অভিযান চালায় বলে জানান গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোসা. শারমিন সুলাতানা রাখী।

অভিযানে আটকরা হলেন, ফেনী জেলার সোনাগাজী উত্তর চরচান্দিয়া এলাকার বাসিন্দা সান্তুনু বাবুর ছেলে ও লাশবাহী ফ্রিজিং গাড়ির চালক সাগর বাবু (২৬) এবং একই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের ছেলে আব্দুল্লাহ আল রাফি (২১)।

পুলিশ জানিয়েছে, লাশবাহী ফ্রিজিং গাড়িটিতে কোনো লাশ ছিল না। তারা গাড়িতে গাঁজা নিয়ে ফেনী থেকে বরিশালের দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী স্ট্যান্ডে চেকপোস্ট বসায় জেলা ডিবি পুলিশ।

ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে আসা লাশবাহী গাড়িটিকে চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে ১০ কেজি গাঁজা উদ্ধার হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাজী ওবায়েদুল কবির। আর এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়ে জেলা ডিবি পুলিশের (পরিদর্শক) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019