সংবাদ শিরোনাম ::
কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা

হাতকড়াসহ পালানো আসামি একমাস পর অস্ত্রসহ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

চাঁপাইনবাবগঞ্জের আলাতুলী এলাকায় হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি মাসুদ রানাকে একমাস পর অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার ভোর পাঁচটার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের বাড়িনগর গ্রাম থেকে তাকেসহ তার সহযোগী ইলিয়াসকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতুলী ইউনিয়নের কোদালকাটি গ্রামের নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে। এসময় মাসুদের কাছ থেকে একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি হাতকড়া ও ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

তিনি বলেন, গত ২৪ মে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যায় মাসুদ রানা। রবিবার র‌্যাবের আভিযানিক দল জানতে পারে পলাতক আসামি মাসুদ রানা তার সহযোগী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের বাড়িনগর গ্রামের ইলিয়াসের বাড়িতে অবস্থান করছে। পরে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি কোম্পানির আভিযানিক দল রবিবার গভীর রাতে দুর্গম চরাঞ্চলে পৌঁছে প্রযুক্তির সহায়তায় ইলিয়াসের বাড়ি শনাক্ত করে।

পরে ভোর পাঁচটার দিকে এলাকাবাসীর সহায়তায় ইলিয়াসের বাড়ি তল্লাশি শুরু করলে পলাতক মাসুদ রানা ও ইলিয়াসকে একটি ঘর থেকে অবৈধ অস্ত্র, হেরোইন ও হাতকড়াসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানান র‌্যাব অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাতকড়াসহ পালানো আসামি একমাস পর অস্ত্রসহ গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩