সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সিইসির ‘দুঃখপ্রকাশে’ সন্তুষ্ট নয় চরমোনাই পীরের দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

‘উনি কি ইন্তোকল করেছেন!’ মন্তব্যের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দুঃখপ্রকাশ করলেও চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাতে সন্তুষ্ট হতে পারেনি।

সিইসির দুঃখপ্রকাশের প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূস আহমাদ সোমবার বিবৃতিতে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করলেই হবে না। তাকেসহ পুরো নির্বাচন কমিশন বাতিল করতে হবে।

গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট চলাকালে হামলার শিকার হন ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করীম। এর প্রতিক্রিয়ায় সিইসি বলেছিলেন, ‘এটা আপেক্ষিক। রক্তাক্ত সব কিছু আপেক্ষিক, উনি কি ইন্তেকাল করেছেন?’

এ ঘটনায় সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে চরমোনাইয়ের পীরের দল। এ ছাড়া ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তাকে আইনি নোটিশও দিয়েছে দলটি। এরই মধ্যে আজ নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে কোনো ব্যক্তি মর্মাহত হলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।’

এর প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলনের মহাসচিব এক বিবৃতিতে বলেন, দায়সাড়া গোছের ক্ষমাপ্রার্থনা করে সিইসি ঘটনা শেষ করতে চেয়েছেন। তিনি শুধু একজন প্রার্থীর মৃত্যু কামনা নয়. বরং ফয়জুল করীমকে হত্যার চেষ্টা করেছেন, যা তার বক্তব্যে ফুটে উঠেছে। তিনি সাংবিধানিক পদে থাকার যোগ্যতা রাখেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিইসির ‘দুঃখপ্রকাশে’ সন্তুষ্ট নয় চরমোনাই পীরের দল

আপডেট সময় : ০৬:১৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩