সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ঝালকাঠিতে রিক্সা, সাইকেল ও মটরসাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে নিহত ১ আহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি কলেজ রোডে রিক্সা, সাইকেল ও মটরসাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ৪জন আহত ও ১ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ২৬জুন সন্ধ্যা আনুমানিক ৭টার সময় জেলা শহরের পুরাতন গোরাস্থান সংলগ্ন কলেজ রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, ২৬ জুন সন্ধ্যায় আনুমানিক ৭টার সময় শহরের পুরাতন গোরাস্থান সংলগ্ন কলেজ রোডে দুইজন আরোহী সহ মোট তিন জন সহ একটি মটর সাইকেল এবং বিপরিতদিক থেকে আসা একটি রিক্সার সাথে মুখমুখী সংঘর্ষ হলে মটর সাইকেলটি ছিটকে একটি বাইসাকেলের উপর গিয়ে পড়ে। এতে মটর সাইকেলে থাকা চালক খালেদ কাজী রবিন (২০) ও রবিনের সাথে থাকা সিয়াম ও সাদী গুরুতর আহত হয়। অপরদিকে রিক্সা চালক মোঃ বেল্লাল মোল্লা ও বাইসাইকেল চালক মোশারফ হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়৷ ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকৎসক রবিন, সিয়াম, সাদী ও মোশারফ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করেন। বরিশাল যাবার পথেই রবিন মারা যায়। রবিন ঝালকাঠি সদর উপজেলাধীন চামটা গ্রামের উমর কাজীর ছেলে।

বাকি আহতরা হলেন, মটরসাইকেল আরোহী সিয়াম, ঝালকাঠি সদরের রূপনগর এলাকার সালমানের ছেলে সিয়াম, সদরের রুপনগর এলাকার ঝালাইখার বাড়ীর লাবুর ছেলে সাদী অপরদিকে সদর উপজেলার গাবখান ইউনিয়নের ওস্তাখান গ্রামের নেহাল মোল্লার ছেলে মো: বেল্লাল এবং শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা বাইসাইকেল চালক স্থানীয় ব্যবসায়ী মোশারফ হোসেন। বর্তমানে আহতদের মধ্যে রিক্সাচালক বেল্লাল ঝালকাঠি সূর হাসপাতালে এবং বাকি আহতারা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানাযায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে রিক্সা, সাইকেল ও মটরসাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে নিহত ১ আহত ৪

আপডেট সময় : ০৫:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩