সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

বরিশালে ছদ্মবেশ ধারন করে সেই রানাকে গ্রেফতার করলো পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের বাবুগঞ্জে একাধিক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া রেজভী হোসেন রানাকে এবার ছদ্মবেশে গ্রেফতার করেছে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত মামলার পলাতক এই আসামীকে শনিবার রাত সাড়ে ১০টায় নগরীর ত্রিশ গোডাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বাবুগঞ্জের দোয়ারিকা গ্রামের রানা ব্রিকসের সত্বাধিকারী রেজভি আহমেদ রানার বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের ঘটনায় আদালতে মামলা রয়েছে এবং একাধিক মামলায় জেল খেটেছেন। দীর্ঘদিন পলাতক ছিলো সুচতুর এই রানা। রানা গ্রেফতার করতে ছদ্মবেশে বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করে পুলিশ। অবশেষে পুলিশের তৎপরতায় গ্রেফতার হয় রানা।

এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন জানান, দীর্ঘদিন পলাতক রানাকে গ্রেফতার করতে আমরা অনেকদিন ধরে চেষ্টা চালিয়েছি। সর্বশেষ নগরীর ত্রিশ গোডাউন এলাকা থেকে রানাকে গ্রেফতার করা হয়। তার নামে পাঁচটি সাজা এবং কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

উল্লেখ্য, আগাম ইট বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারনা করার পরে একাধিক ক্রেতারা গত বছর টাকা ফেরতের দাবীতে রানার বাড়ীতে অবস্থান নিলে রানার পরিবারের নারী সদস্যরা ক্রেতাদের লাঞ্চিত করার পাশাপাশি বিভিন্নভাবে হুমকি প্রদান করেছেন বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি উপস্থিত গণমাধ্যমকর্মীরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করলে তাদের উপরও হামলার চেষ্টা করেন ওই নারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ছদ্মবেশ ধারন করে সেই রানাকে গ্রেফতার করলো পুলিশ

আপডেট সময় : ১২:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩