সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

হিযবুত তাহরীরের শীর্ষ নেতা শাকির গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: দীর্ঘ ৯ বছর পলাতক থাকা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মো. শাকির খানকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শনিবার (২৪ জুন) রাতে রাজধানীর কাফরুল এলাকা থেকে র‍্যাব-২ তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম জানান, শাকির খান হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি নেতা। তিনি দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন।

তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি মামলা রয়েছে। এছাড়া আদাবর থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তিনি।

শাকির ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।

তিনি হিযবুত তাহরীরের বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে এবং গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন।

তার কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে হিযবুত তাহরীরের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হিযবুত তাহরীরের শীর্ষ নেতা শাকির গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩