সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বিএনপি’র বরিশাল বিভাগীয় তারুণ্যের সমাবেশ শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালে শুরু হয়েছে বিএনপি’র তারুণ্যের সমাবেশ। শনিবার দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। দেশের অস্তিত্ব রক্ষা, গণতন্ত্র ও বঞ্চিত ভোটারের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ আয়োজন করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

শনিবার দুপুর ১২টার পর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করে। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলসপার্ক) তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান বক্তা রয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।

এই বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে তৃণমূলকে উজ্জীবিত করে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায় করার কথা বলেন আয়োজকদের অন্যতম যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

বিএনপি’র তারুণ্যের সমাবেশ উপলক্ষে নগরীতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। বিভিন্ন মোড়ে মোড়ে স্থাপন করা হয়েছে চেকপোস্ট। একই সময়ে নগরীর ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় সিটি করপোরেশনের সামনে শান্তি সমাবেশ করছে যুবলীগ। ওই সমাবেশেও আসতে শুরু করেছে নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপি’র বরিশাল বিভাগীয় তারুণ্যের সমাবেশ শুরু

আপডেট সময় : ১২:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩