বাবুগঞ্জে পরিবহনের ধাক্কায় মাহিন্দ্রা দুমড়ে মুচড়ে আহত ৬
- আপডেট সময় : ১১:৪৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ১১ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বোনের চিকিৎসায় জন্য বাড়ি থেকে বরিশাল যাওয়ার পথে ঢাকা বরিশাল মহাসড়কে শ্যামলী পরিবহন ও মাহিন্দ্রার সংঘর্ষে একই পরিবারের ৬ জন আহত হয়েছেন।
এ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল ৩ টা ২০ মিনিটে উপজেলার রাকুদিয়া নতুনহাট নামক স্থানে।
প্রতক্ষদশী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশাল গামী শ্যামলী পরিবহন নতুনহাট নামক স্থানে পৌঁছলে বরিশাল গামী মাহিন্দ্রা গাড়িকে ধাক্কা দিলে মাহিন্দ্রাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে উল্টে যায়। এতে একই পরিবারের ৬ জন আহত হয়। আহতরা হলেন উজিরপুর পৌরসভা এলাকার মোস্তাফিজুর রহমান (৬০) তার স্ত্রী মোসাঃ রুমি বেগম (৫০), বোন মোসাঃ হেনারা বেগম (৩০), রেখা বেগম (৩৫), শিল্পী (২৮), ভাই মেহেদী (২৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বাবুগঞ্জ থানা পুলিশ শ্যামলী পরিবহন কে আটক করেন।
বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শ্যামলী পরিবহন কে আটক করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


























