সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ঢাকা আসছেন জাতিসংঘসহ ৪০ দেশের ৯৭ প্রতিনিধি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশে আসছেন জাতিসংঘের দুই আন্ডার সেক্রেটারি জেনারেল। তাঁদের সঙ্গে ৪০টি দেশের ৯৫ প্রতিনিধিও ঢাকা সফর করবেন। চলতি বছরের শেষ দিকে পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলন হবে। ওই সম্মেলনের প্রস্তুতি সভায় যোগ দিতে ঢাকা আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, প্রস্তুতি সভায় অংশগ্রহণ ছাড়াও প্রতিনিধিরা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন। তাঁদের মধ্যে জাতিসংঘের দুই আন্ডার সেক্রেটারি জেনারেলের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

আগামী ৫ ও ৬ ডিসেম্বর ঘানায় শান্তিরক্ষী দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। এতে জাতিসংঘের শান্তিরক্ষায় অংশগ্রহণ ও অর্থায়নকারী সদস্য দেশগুলোর মন্ত্রীরা যোগ দেবেন। এসব দেশের প্রতিনিধিরাই বাংলাদেশে প্রস্তুতি সভায় অংশ নেবেন। এটি আগামী ২৫ ও ২৬ জুন ঢাকায় হবে। ৪০ দেশের শান্তিরক্ষাবিষয়ক মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা ছাড়াও অন্য প্রতিনিধিরা অংশ নেবেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নারীর ক্ষমতায়ন ও সুরক্ষার বিষয় প্রাধান্য দেওয়া হচ্ছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আগামীকাল শনিবারের মধ্যে প্রতিনিধিরা ঢাকায় পৌঁছাবেন। জাতিসংঘের শান্তিরক্ষাবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাকোক্স এবং ব্যবস্থাপনা কৌশল নীতি ও মানদণ্ডবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড এ সভায় অংশ নেবেন। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও পুলিশ এ সভা সমন্বয় করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা আসছেন জাতিসংঘসহ ৪০ দেশের ৯৭ প্রতিনিধি

আপডেট সময় : ০৫:৫৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩