সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক কৌশল: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দলের নেতাকর্মীদের তুলে নিয়ে, নির্যাতন করে, নির্বাচনে অংশ নিতে সরকার চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছেন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন, মিথ্যা। বিএনপি কখনো দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি। সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা রাজনৈতিক কৌশল।’

তিনি বলেন, ‘বিএনপি ও জনগণ তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এক ইঞ্চি মাটি কাউকে নিতে দেবে না।’ এ সময় সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না জেনেই বিদেশিদের কাছে সাহায্য চাইছে বলে মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের অধীনে বিএনপি আগামী নির্বাচনে যাবে না। তবু যারা সম্ভাব্য প্রার্থী, তাদেরকে সরকারের গোয়েন্দারা তুলে নিয়ে নির্যাতন করে নির্বাচনে আসতে বাধ্য করছে। চাপ প্রয়োগ করছে সরকার।’

ফখরুল বলেন, ‘আসন্ন নির্বাচন সামনে রেখে সরকার চক্রান্ত শুরু করেছে। মিথ্যা মামলায় শুধু নয়, গ্রেপ্তার দেখিয়ে তাড়াহুড়ো করে বিরোধী নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে।’

বিএনপি মহাসচিব দাবি করেন, ক্ষমতাসীনরা আবারও জনগণের সঙ্গে প্রতারণার জন্য মিথ্যা কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রজাতন্ত্রের কর্মকর্তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘দয়া করে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য দায়িত্ব পালন করুন। সরকারের বে-আইনি আদেশ মেনে দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।’

সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ এ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক কৌশল: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:৫০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩