সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

সিলেট সিসিকের নির্বাচনে মেয়র পদে যে যত ভোট পেলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট সিসিকের নির্বাচন বিপুল আনন্দে মধ্যে দিয়ে শেষ হয়েছে। সিলেট সিটি করর্পোরেশন (সিসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এবার মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬, নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয় জন তৃতীয় লিঙ্গেও ভোটার রয়েছেন। ভোটাধিকার প্রয়োগ করেছেন, ৪৬ শতাংশ ভোটার। সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ফয়সল কাদের স্বাক্ষরিত বেসরকারি ফল প্রকাশ হয় বুধবার (২১ জুন) রাত পৌনে দশটায়।
এতে দেখা যায়, মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করা আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী লাঙ্গল প্রতীকের জাপার প্রার্থী নজরুল ইসলাম বাবুল পান ৫০ হাজার ৮৬২ ভোট। সে হিসাবে বাবুলের চেয়ে ৬৯ হাজার ১২৯টি বেশি ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ার।
অপরদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে লড়া মাহমুদুল হাসান ১৯০টি কেন্দ্রের সব গুলোতে প্রকাশিত ফলে পান ১২ হাজার ৭৯৪টি ভোট।
এছাড়া মেয়র পদে হরিণ প্রতীকে মোশতাক আহমেদ রউফ মোস্তফা পেয়েছেন ২ হাজার ৯৫৯ ভোট। ঘোড়া প্রতীকের প্রার্থী মো. আব্দুল হানিফ কুটু পেয়েছেন ৪ হাজার ২৯৬ ভোট। ক্রিকেট ব্যাট প্রতীকের প্রার্থী মো. ছালাহ উদ্দিন রিমন পেয়েছেন ২ হাজার ৬৪৮ ভোট। গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো. জহিরুল আলম পেয়েছেন ৩ হাজার ৪০৫ ভোট। বাস প্রতীকের প্রার্থী মো. শাহাজান মিয়া পেয়েছেন ২৯ হাজার ৬৮৮ ভোট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেট সিসিকের নির্বাচনে মেয়র পদে যে যত ভোট পেলেন

আপডেট সময় : ০৫:১৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩