বিরামপুরে আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ১৭ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ২২ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। আলোচনায় অংশ নেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, সহকারী কমিশনার (ভুমি) মুরাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, বিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই এরশাদ মিয়া, বিরামপুর কলেজের অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, মহিলা কলেজের অধ্যক্ষ (অব:)শিশির কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ শাহাজান আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারন সম্পাদক কামরুজ্জামান, পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী, কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, হাট ইজারাদার বিদ্যুত, ২০ বিজিবির ভাইগড় কোম্পানি প্রতিনিধি ও ২৯ বিজিবির বিরামপুর বিশেষ ক্যাম্পের প্রতিনিধি প্রমুখ।


























