দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় আজীবন বহিষ্কার হলেন বিএনপি নেতা ওয়ারেচ আলী খান
- আপডেট সময় : ০৯:৫২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ৯ বার পড়া হয়েছে

মোঃ মনির হোসেন ঝালকাঠি:ঝালকাঠি সদরের ৭ নং পোনাবালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করায় সাবেক পোনাবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির মোঃ ওয়ারেচ আলী খানকে ।
কেন্দ্র থেকে বৃহস্পতিবার ২২শে জুন আজীবন বহিষ্কার পত্রে স্বাক্ষর করেন। এ্যাডভোকেট রুহুল কবির রিজভী) সিনিয়র যুগ্ম মহাসচিব।
চিঠিতে উল্লেখ করা হয় ১৮ জুন ২০২৩ অনুষ্ঠিতব্য ঝালকাঠি জেলাধীন সদর উপজেলার ৭ নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ এর প্রহসনের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপনাকে গত ২০ জুন ২০২৩ তারিখে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও আপনি কারণ দর্শানো নোটিশের জবাব দেননি যা গুরুতর অসদাচরণ।
নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার না করে গত ১৫ বছর ধরে চলমান গণতান্ত্রিক আন্দোলনে অত্যাচারি শাসকগোষ্ঠীর দ্বারা যারা গুম-খুন ও পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছেন তাদের পরিবারসহ দেশের গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠীর আকাঙ্খার প্রতি আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনাকে এহেন অবজ্ঞা ও ঔদ্ধত্যের জন্য বিএনপি’র গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে আপনাকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে আপনার নাম একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে।এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


























