সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বরিশাল মেডিকেল কলেজের বিল বকেয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বকেয়া বিল পরিশোধ না করায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ওজোপাডিকো। তবে চালু আছে কলেজের অধীনে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন।

তিনি বলেন, হাসপাতাল ও কলেজের জন্য পৃথক দুটো মিটার রয়েছে। এর মধ্যে কলেজের ৪৮ লাখ ৮৬ হাজার ২২৫ টাকা বকেয়া রয়েছে। বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শাহীন বলেন, “এখন জুন মাস। এখন বরাদ্দ পাওয়া যাবে না। আশা করছি জুলাইয়ের প্রথম সপ্তাহে বিল পরিশোধ করা হবে।

আমরা ওজোপাডিকোকে অনুরোধ করেছি সে পর্যন্ত সংযোগ বহাল রাখার জন্য।

এর আগে বুধবার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল পল্লী বিদ্যুৎ সমিতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল মেডিকেল কলেজের বিল বকেয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৯:৪২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩