সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বিয়ের ৯ মাসের মাথায় বিচ্ছেদ, দুধ দিয়ে যুবকের গোসল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

প্রেমের বিয়ের ৯ মাসের মাথায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় আধা মণ দুধ দিয়ে গোসল করেছেন মো. মিজান মোল্যা (২৪) নামের এক যুবক। বুধবার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামে এ ঘটনা ঘটে।
মিজান মোল্যা রুদ্রবানা পশ্চিম পাড়া এলাকার ইলিয়াস মোল্যার ছেলে।
জানা যায়, মো. মিজান মোল্যা আত্মীয় মুসা মোল্যার মেয়ে নূরজাহান আক্তারকে (২২) ৯ মাস আগে বিয়ে করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ হয়।
এর আগে, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ মেটাতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়। এর মধ্যে ২ মাস আগে স্ত্রী নূরজাহান নারী ও শিশু আদালতে নির্যাতন ও যৌতুকের মামলা করেন। পরে স্বামী মিজান বিচ্ছেদের একটি মামলা করেন।
আদালত পাল্টাপাল্টি মামলার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সালিশের মাধ্যমে সমাধানের আদেশ দেন। বুধবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মো. বাবর আলীর বাড়িতে দুই পক্ষের উপস্থিতিতে বিচ্ছেদের মধ্যে দিয়ে মামলার নিষ্পত্তি হয়। মামলা নিষ্পত্তিতে মিজান মোল্যা খুশি হন এবং আধা মণ দুধ দিয়ে গোসল করেন।
এ বিষয়ে মো. মিজান মোল্যা বলেন, বিয়ের তিন মাস পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। তিনি (নূরজাহান) আমার নামে মামলা করেন। মামলার একপর্যায়ে আমি নিয়ত করি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলে আধা মণ দুধ দিয়ে গোসল করব। নিয়ত পূর্ণ করলাম।
স্থানীয় ইউপি সদস্য বাবর আলী বলেন, নারী ও শিশু আদালত থেকে ইউনিয়ন পরিষদে সালিশের মাধ্যমে সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়। দুই পক্ষই আমার এলাকার বাসিন্দা ও ঘনিষ্ঠ। ছেলের বাবা ও মেয়ের বাবা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। ছেলে ও মেয়ের মধ্যে বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল। তারা পালিয়ে বিয়ে করেন। কিছুদিন পর দুই পরিবার তাদের বিয়ের বিয়ষটি মেনে নেয়। তবে সংসার শুরু পর থেকেই নাকি স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। আজ দুপুরে উভয় পক্ষের সম্মতিতে ও সবার উপস্থিতিতে তাদের খোলা তালাক হয়। আমরা খোলা তালাকের কপি বৃহস্পতিবার আদালতে জমা দেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিয়ের ৯ মাসের মাথায় বিচ্ছেদ, দুধ দিয়ে যুবকের গোসল

আপডেট সময় : ০৫:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩