সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বাবুগঞ্জে ব্যবসায়ীর বাসায় দিন দুপুরে দুর্ধর্ষ চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ব্যবসায়ী শাহীন খানের বাসার দরজার হেজবল ভেঙ্গে ভিতরে ঢুকে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নের রহমতপুর বাজার সংলগ্ন এলাকায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ব্যবসায়ী মোঃ শাহীন খান তার ছেলে তাওসিফ খানকে বরিশাল আরজুমণি স্কুলে পরীক্ষার জন্য নিয়ে যান এবং শাহীন খানের স্ত্রী নাছিমা আক্তার হ্যাপী পল্লী দারিদ্র সহায়ক ফাউন্ডেশন উজিরপুরে নিজ কর্মস্থলে ছিলেন। দুপুরে শাহীন খান নিজ বাসায় এসে দেখেন আলমিরা ভাঙ্গা। পরে স্টিলের আলমিরাতে রাখা স্বর্ণের ২ জোড়া রুলি, ১৮ টি আংটি, ১ টি সিঁথা হার, ৬ জোড়া কানের দুল এবং নগদ অর্থ খুঁজে পাননি। চোরের দল আনুমানিক প্রায় ৮ ভড়ি স্বর্ণালঙ্কার সহ নগদ ২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। খবর পেয়ে এয়ারপোর্ট থানার এস, আই, অলিপ কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় ব্যবসায়ী মোঃ শাহীন খান বাদী হয়ে সোমবার বিকালে এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা লিখিত অভিযোগ দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ব্যবসায়ীর বাসায় দিন দুপুরে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় : ০৭:৪৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩