বরিশাল বিএমপি উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ১৬ বার পড়া হয়েছে

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
বরিশাল মেট্রো পলিটন বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয়ে উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালােচনা সভা অনুষ্ঠিত হয় আজ ১৯ জুন ২০২৩ খ্রিঃ সকাল ৯ টায়
সভায় সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বি এম আশরাফ উল্যাহ তাহের।
এ-সময় তিনি বিগত মাসের অপরাধ তথ্য পর্যালােচনা করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি ও জঙ্গিবাদ সংক্রান্তে আগাম তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।এসময় আরাে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব রুনা লায়লা,
সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা জনাব মোঃ হুমায়ুন কবীর, এয়ারপোর্ট ও কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য অফিসারবৃন্দ।


























