সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

পোনাবালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জনে মনোনয়নপত্র দাখিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি : ঝালকাঠি সদরে ৭ নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন । ১৮ই জুন রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে তিনজনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
নৌকার সমর্থিত মো: ফারুক হোসেন খান , বিএনপি নেতা ওয়ারেচ আলী খান( স্বতন্ত্র) এবং পোনাবালিয়া ইউনিয়নের ইউপি সদস্য প‍্যানেল চেয়ারম্যান মো:সাইদুর রহমান শাহিন( স্বতন্ত্র )।

মো:ফারুক হোসেন খান সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পশ্চিম দেউরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে চাকুরী করতেন। চাকুরীর বয়স ২৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় সেচ্ছায় অবসর গ্রহণ করে নির্বাচনে নৌকা মার্কা নিয়ে অংশগ্রহণ করছেন ।

ওয়ারেচ আলী খান সাবেক ঝালকাঠির থানা বিএনপির সভাপতি এবং ২০০৩ থেকে ২০১৮ পর্যন্ত ১৫ বছর ৭ নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন।

মোঃ সাইদুর রহমান শাহীন কৃষক লীগের ইউনিয়ন সভাপতি ২০২২ সালের ১৭ জুন থেকে ৭ নং পোনাবালিয়া ইউনিয়নে( ইউপি সদস্য ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ।

গত ৩১ মে ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পোনাবালিয়া ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার শারমীন আফরোজ নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন (রবিবার)। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন (সোমবার), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন (রোববার)। ভোটগ্রহণ ১৭ জুলাই (সোমবার)।

সর্বশেষ ২০১৮ সালে ৭নং পোনাবালিয়া ইউপি নির্বাচনে আবুল বাশার খান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২২ সালের ১৬ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউপি সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতির দায়ে আবুল বাশার খানকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পোনাবালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জনে মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৯:৪৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩