সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সিলেটে ভূমিকম্পনের উৎপত্তিস্থল গোলাপগঞ্জ !! আগামী ২৪ ঘন্টায় সতর্কবার্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: দেশের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে বাড়িঘর কেঁপে ওঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, শুক্রবার বেলা ১০ টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। এছাড়াও আগামী কয়েক দিনে সিলেট জেলায় ১৪শ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ফলে সিলেটে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যার শংকার মাঝে শুক্রবার সকালের ভূমিকম্প সিলেটবাসীর মাঝে ভীতি জাগিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দেশে ভূমিকম্পে ঝুঁকি প্রবণ এলাকার মধ্যে রয়েছে সিলেট অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, গেল কয়েক বছরের সার্বিক পর্যবেক্ষণ থেকে দেখা গেছে, দেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। ছোট ছোট এই ভূমিকম্প গুলো যদিও বড় ধরনের কোনো বিপর্যয় ডেকে না আনলেও সতর্কবার্তা দিচ্ছে। যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটে ভূমিকম্পনের উৎপত্তিস্থল গোলাপগঞ্জ !! আগামী ২৪ ঘন্টায় সতর্কবার্তা

আপডেট সময় : ১০:৫১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩