সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সিইসিকে পদত্যাগ করতে বাধ্য করার হুশিয়ারী চরমোনাই পীরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) সহ নেতাকর্মীদের উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার এবং সিইসির পদত্যাগের দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে নগরীর টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমেদ কাওছার এর সভাপতিত্বে ও মহানগর শাখার সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী এর সঞ্চালনায় শায়েখে চরমোনাইকে নিয়ে মানসিক বিকারগ্রস্ত প্রধান নির্বাচন কমিশনারের কা-জ্ঞানহীন ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ১৬ জুন ২০২৩ শুক্রবার বিকাল ৩টা বরিশাল টাউন হল চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত কথা বলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, “তিনি কি ইন্তেকাল করেছেন?” শায়েখে চরমোনাইকে নিয়ে এমন কাণ্ড-জ্ঞানহীন বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বের সাথে চরম বেমানান। এমন বক্তব্য নির্বাচন কমিশনারের দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে। ইতোমধ্যে সিইসি’র এমন বক্তব্যেকে সচেতনমহল পাগলের প্রলাপ বলে অবিহিত করেছেন। পীর সাহেব চরমোনাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থতার দায় নিয়ে সিইসিকে পদত্যাগ করার আহবান জানান। অন্যথায় দেশের জনগণ ব্যর্থ ও অথর্ব সিইসিকে পদত্যাগ করতে বাধ্য করবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

প্রধান অতিথি আরো বলেন, বর্তমান আ.লীগ বিগত দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংশ করে দিয়েছেন। তারা হাজার হাজার বহিরাগত এনে সন্ত্রাসী কায়দায় নির্বাচনের পরিবেশকে ব্যাহত করেছে। বর্তমান শাসকদল তারা ফেরাউনের কায়দায় দেশ চালাচ্ছে এথেকে দেশকে রক্ষা করতে দেশের সচেতন জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। অনতিবিলম্বে সিইসিকে পদত্যাগ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সরকারের অধীনে দিতে এখনই সংসদ ভেঙ্গে জাতীয় সরকার গঠন করার পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ওবাইদুর রহমান মাহবুব।
এসময় আরো উপস্থিত ছিলেন ৫নং চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করীম, বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান, বরিশাল জেলা সেক্রেটারী মাওলানা উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, নগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবুল খায়ের আশ্রাফী, জেলা জয়েন্ট সেক্রেটারী মাওলানা কাওছারুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক, জেলা সংাগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, ৬নং জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়াতুল্লাহ আযাদী সহ নগর ও থানা নেতৃবৃন্দ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিইসিকে পদত্যাগ করতে বাধ্য করার হুশিয়ারী চরমোনাই পীরের

আপডেট সময় : ০২:১৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩