শান্তিপূর্ণভাবে ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ১৭ বার পড়া হয়েছে

মোঃ মনির হোসেন ঝালকাঠি:ঝালকাঠি’তে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের উপর হামলার প্রতিবাদ ও সিইসি’র পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আসর নামাজ বাদ ঝালকাঠি জেলা শহরের লঞ্চঘাট মোহাম্মদিয়া জামে মসজিদের সামনে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে গত ১২ জুন ২০২৩ তারিখ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনকালে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও নেতাকর্মীদের উপর দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদ ও সিইসি কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে এসে বিক্ষোভ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্বদেন হাফেজ মোঃ আলমগীর হোসেন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেলা শাখা, ঝালকাঠি। এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী, কেন্দ্রীয় শুরা সদস্য, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ ইসলামি আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভবিষ্যতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ অংশ গ্রহন করবে না। তারা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবী জানান। পাশাপাশি ঝালকাঠির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বক্তারা ধন্যবাদ জানান।
সমাবেশ কে কেন্দ্র করে ঝালকাঠিতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলো।
বিক্ষোভ মিছিলে ঝালকাঠির শহরের রাস্তাঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।


























