সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

রাজাপুরের শিশু ধর্ষক শাহিন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুরে আট বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়কৈবর্তখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. শাহিন হাওলাদার (২০)। সে উপজেলার বড় কৈবর্তখালী গুচ্ছ গ্রামের অজ্ঞাত বাসিন্দার ছেলে।

পুলিশ জানায়, ভূক্তভোগী ও অভিযুক্ত বড় কৈবর্তখালী গুচ্ছ গ্রামের বাসিন্দা। গত ৩০মে রাত ৮টার দিকে বিদ্যুৎ না থাকায় ভূক্তভোগী শিশুটি তার মায়ের সাথে বাহিরে বের হয়। পিছন থেকে শাহিন ঐ শিশুটিকে মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। ঘটনার পর থেকে শাহিন পলাতক ছিল। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে ১৪ জুন এলাকায় এসে ১৫ জুন দুপুরে রাজাপুর থানায় শাহিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে শাহিনকে গ্রেপ্তার করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, শুক্রবার সকালে শাহিনকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরের শিশু ধর্ষক শাহিন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩