সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সিইসি একজন গৃহপালিত মেরুদণ্ডহীন প্রাণী : মুফতি ফয়জুল করীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বর্তমান প্রধান নির্বাচন কমিশনার একজন গৃহপালিত মেরুদণ্ডহীন প্রাণী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম।

গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বর্তমান পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আপনাদের অবস্থান কী জানতে চাইলে ফয়জুল বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এই সিইসি প্রার্থীদের মৃত্যু কামনা করে। আমি আহত হয়েছি আর উনি জিজ্ঞেস করছেন মারা গেছি কি না।

আবার বলছেন বিষয়টি আপেক্ষিক, অর্থাৎ উনি মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন। এই নির্বাচন কমিশনের অধীনে যেমন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তেমনই বর্তমান সরকার ক্ষমতায় থাকলে কোনোদিনই নিরপেক্ষ নির্বাচন হবে না। তাই আমরা বর্তমান সরকার এবং বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।

তিনি বলেন, জাতীয় সরকারের অধীন ছাড়া আমরা আর কোনো নির্বাচনে অংশ নেব না। সেই জাতীয় সরকার গঠন ও বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

জাতীয় সরকারের প্রধান যদি হন শেখ হাসিনা, তাহলে কি নির্বাচনে যাবেন-জানতে চাইলে বলেন, ‘আমি তো স্পষ্ট করেই বলেছি যে বর্তমান সরকারের পতন চাই। সেখানে শেখ হাসিনা যদি জাতীয় সরকারের প্রধান হন, তাহলে পতন হলো কোথায়?

অনেকের ধারণা ইসলামী আন্দোলন আওয়ামী লীগের বি টিম, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন জানতে চাইলে তিনি বলেন, আমরা আমাদের রাজনৈতিক কৌশল ও আদর্শে চলি।

বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের আমন্ত্রণে বৈঠকে যায়নি। আমরাও যাইনি, তাই বলে যেমন আমরা বিএনপি হয়ে যাইনি, তেমনই নির্বাচনে গিয়েছি বলে আমরা আওয়ামী লীগও হয়ে যাইনি।

তিনি প্রশ্ন রেখে বলেন, আজ আমরা সরকার পতনের ডাক দিয়েছি। এখন কি আমাদের বিএনপির বি-টিম বলবেন? তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। আমরা বলছি জাতীয় সরকারের কথা।

তারাও এই সরকারের অধীনে নির্বাচন চায় না, আমরাও চাই না। আসলে কে কার বি টিম, সেটা আলোচনা নয়, আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য এক কি না, সেটা হচ্ছে বিষয়। আমরা আমাদের নীতি-আদর্শে চলি।

তাই কখনো মনে হয় বিএনপি আবার কখনো আওয়ামী লীগ। প্রকৃতপক্ষে আমরা বাংলার জমিনে ইসলামী শাসনব্যবস্থা কায়েমের অন্দোলন করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিইসি একজন গৃহপালিত মেরুদণ্ডহীন প্রাণী : মুফতি ফয়জুল করীম

আপডেট সময় : ০৯:৫২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩