সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল বিসিসি নির্বাচন,কোন ধারনের দুর্ঘটনা ছাড়াই আমরা নির্বাচন সম্পন্ন করতে পারবো- রিটানিং কর্মকর্তা হুমায়ন কবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে মন্তব্য করেছেন বরিশালের রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির ৷ আজ রবিবার প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে নির্বাচনী সামগ্রী বিতরণের সময় তিনি এ কথা বলেন। হুমায়ূন কবির বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ শতভাগ আমাদের নিয়ন্ত্রণে আছে ৷ আমরা আশা করছি, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা নির্বাচন সম্পন্ন করতে পারব। আমি সম্মানিত ভোটারদের আহ্বান জানাব, আপনারা আসুন ভোটকেন্দ্রে। আপনাদের যে নাগরিক অধিকার আছে, সেটি প্রয়োগ করুন। আপনাদের যে পরিবেশ দরকার, সেটি আমরা নিশ্চিত করব ৷ সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’
ভোট পরিচালনার জন্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪ হাজার ৫০০ সদস্য তৎপর আছেন। ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিটি ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। তাছাড়া ১০ জন এক্সিকিউটিভ ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রতিটি সংরক্ষিত ওয়ার্ডভিত্তিক দায়িত্ব পালন করবে বলেও জানান এই নির্বাচন কর্মকর্তা।
কালোটাকা ছড়ানোর অভিযোগ তুলছেন কিছু প্রার্থী—এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কি নাএমন প্রশ্নের জবাবে হুমায়ূন কবির বলেন, আপনাদের মাধ্যমেই বিষয়টা জানতে পারলাম। প্রার্থীরা আমাদের কাছে অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেব।’
নির্বাচনের দিন ভোট উৎসবের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে হুমায়ূন কবির বলেন, ভোট উৎসবের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। আমরা মনে করি উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। কারণ, সম্মানিত প্রার্থীদের সঙ্গে আমি কথা বলেছি।এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও আমরা কথা বলেছি। নির্বাচনের প্রচারে যে আচরণবিধি ছিল, সেটা পালনে প্রার্থীরা ইতিবাচক সারা পেয়েছি। এটার ভিত্তিতে আমরা আশা করছি যে, ওনারা আমাদের সহযোগিতা করবেন। আমি আশা করছি, গাজীপুরের মতো বরিশালের নির্বাচনও মডেল নির্বাচন হবে।’ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা-কর্মী এখনো বরিশালে অবস্থান করছেন। তাঁদের ব্যাপারে কী ভাবছেন—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে তাঁদের তাৎক্ষণিকভাবে বরিশাল ছেড়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল বিসিসি নির্বাচন,কোন ধারনের দুর্ঘটনা ছাড়াই আমরা নির্বাচন সম্পন্ন করতে পারবো- রিটানিং কর্মকর্তা হুমায়ন কবির

আপডেট সময় : ১১:৫৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩