সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

তেঁতুলিয়ায় হাইওয়ে পুলিশের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ১৬ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া হাইওয়ে থানার উদ্যোগে প্রথমবারের মতো পুলিশ বাহিনীর হাইওয়ে বিভাগের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার দুপুরে তেঁতুলিয়া হাইওয়ে থানা মাঠ প্রঙ্গনে আলোচনা সভা ও কেক কাটা হয়। সভায় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে এসআই শাহিনুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, কমিউনিটি পুলিশিং এর সাংগঠনিক সম্পাদক বিন্দু চৌধুরী, সাংবাদিক জাবেদুর রহমান জাবেদ, এসআই ফরহাদ আলম।
হাইওয়ে পুলিশের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা। তিনি বলেন তেঁতুলিয়া হাইওয়ে থানার আওতায় ৫১ কিমি মহাসড়কে কোন প্রকার চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা নাই। তবে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হচ্ছে মহাসড়কটি বর্তমানে সংস্কারের কাজ বিদ্যমান থাকায় উঠতি বয়সী তরুণদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো। তিনি আরও বলেন প্রতিটা অভিভাবকদের উচিত তাদের সন্তানের সতর্কতার সহিত মহাসড়কে চলাচলের উপর গুরুত্ব দেয়া।
পরে কেক কেটে ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিবসটি উদযাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় হাইওয়ে পুলিশের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৬:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩