সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল বিসিসি নির্বাচনে যান চলাচল ও অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।

বরিশাল বিসিসি নির্বাচন উপলক্ষে শনিবার ১০ জুন থেকে পাঁচদিন বরিশাল নগরীতে অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১১ জুন রাত ১২টা হতে ১২ জুন রাত ১২টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, ইজিবাইক, লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান, স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
একইসঙ্গে ১০ জুন রাত ১২টা থেকে ১৩ জুন রাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এছাড়াও নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে নিয়োজিত যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কাজে নিয়োজিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
জাতীয় মহাসড়ক, বন্দর, জরুরি পণ্য সরবরাহ ও অন্যান্য জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান এবং ভোটারদের ছোট নৌযান চলাচল করতে পারবে। এই আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কমিশনারের নির্দেশে নোটিশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল বিসিসি নির্বাচনে যান চলাচল ও অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা জারি

আপডেট সময় : ০৭:৩২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩