সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

তিন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ৯ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার নলছিটিতে নিষিদ্ধ বেহুন্দী ও বেড় জাল দিয়ে মাছ ধরায় তিন জেলেকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১০জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ।

মৎস্য কর্মকর্তা জানান, তারা সুগন্ধা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন সেই মর্মে খবর পেয়ে মৎস্য দপ্তর অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি বেহুন্দী জাল ও একটি বেড় জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা হবে বলে তিনি জানান।

জরিমানা প্রাপ্তরা হলেন,বরিশাল জেলার মুলাদী থানার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. আলামিন(২৮),একই ঠিকানার জলিল বেপারীর ছেলে মো. রিপন বেপারী(৪০)ও আ. রব বেপারীর ছেলে মো. ইব্রাহিম (৩৫)। এছাড়া জব্দকৃত জাল উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় বসে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।

এসময় উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. রাব্বি (১৪) কে ভবিষ্যতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ না ধরার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তিন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ৯ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০১:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩