সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

জামায়াত‌কে ১০ বছর পর সমা‌বে‌শের অনুম‌তি দিলো পু‌লিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দীর্ঘ ১০ বছর পর রাজধানী‌তে সমা‌বেশ করার অনুমতি পে‌য়ে‌ছে জামায়া‌তে ইসলামী। দল‌টি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শ‌নিবার সমা‌বেশ কর‌তে চাই‌লেও, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তা‌দের‌কে রমনার ই‌ঞ্জি‌নিয়ার্স ইনস্টি‌টিউশন মিলায়ত‌নে কর্মসূ‌চি পাল‌নের অনুম‌তি দি‌য়ে‌ছে। ত‌বে পুলিশ বলেছে, মি‌ছিল করা যা‌বে না। সড়কে যান চলাচলও বন্ধ করা যা‌বে না।

শুক্রবার রাত ১২ টার দি‌কে এ অনুম‌তি দেওয়া হয়। এর আ‌গে এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সমকালকে বলেন, জামায়াতকে সড়কে নয় বদ্ধ মিলনায়তনে সমাবেশে করার অনুমতি দেওয়া যায় কিনা ভাবা হচ্ছে।

অনুমতির আবেদন করা জামায়াতের প্রতিনিধি দলের প্রধান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান সমকালকে বলেন, পুলিশের প্রস্তাব মে‌নে নি‌য়ে‌ছেন কেন্দ্রীয় নেতারা। ‌ই‌ঞ্জি‌নিয়ার্স ইনস্টি‌টিউশন মিলায়ত‌নে সমা‌বেশ কর‌বে জামায়াত। পু‌লিশই ই‌ঞ্জি‌নিয়ার্স ইনস্টি‌টিউশন মিলায়ত‌নে সমা‌বেশ করার ব্যবস্থা ক‌রে দি‌য়ে‌ছে।

সমাবে‌শের আ‌য়োজক ঢাকা মহানগর দ‌ক্ষিণ জামায়াতও সমা‌বে‌শের অনুম‌তি পাওয়ার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে।

সাইফুর রহমান জানান, ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী উপকমিশনার সৈয়দ মামুন মোস্তফা জামায়াত‌কে সমা‌বে‌শের অনুম‌তি দেওয়ার বিষয়‌টি জা‌নি‌য়ে‌ছেন। শ‌নিবার লি‌খিত অনুম‌তি দেওয়া হ‌বে। ত‌বে মি‌ছিল করার অনুম‌তি দেওয়া হয়‌নি।

সব‌শেষ ২০১৩ সা‌লের ৮ ফেব্রুয়া‌রি ঢাকার ম‌তি‌ঝি‌লে সমা‌বেশ করার অনুম‌তি পে‌য়ে‌ছিল জামায়াত। এরপর থে‌কে ঝ‌টিকা মি‌ছি‌লে সীমাবদ্ধ জামায়া‌তের কর্মসূ‌চি।

দলীয় আমির ডা. শফিকুর রহমানের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে গত সোমবার সমাবেশ করতে চেয়েছিল জামায়াত। গত ২৯ মে এর অনুমতি চাইতে গিয়ে ডিএমপির ফটক থেকে আটক হন দলটির চার প্রতিনিধি। যদিও ঘণ্টা তিনেক পর তাদের ছেড়ে দিয়ে পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, জনদুর্ভোগ এড়াতে কর্মদিবসে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

পুলিশের এ মনোভাবে আদালতের রায়ে নিবন্ধন হারানো জামায়াত কর্মসূচি পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে সমাবেশ করতে চেয়ে গত মঙ্গলবার ফের আবেদন করে। বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করে, সেখান থেকে কাকরাইল পর্যন্ত বিক্ষোভ মিছিলের অনুমতি চায়।

২০১০ সালে যুদ্ধাপরাধের বিচার শুরুর পর থেকে কোণঠাসা অবস্থায় রয়েছে জামায়াত। সরকারের মন্ত্রীরা জামায়াতকে নিষিদ্ধ করা সময়ের ব্যাপার বললেও, গত ডিসেম্বর থেকে কর্মসূচি পালনে ফের অনুমতি চাইতে শুরু করেছে দলটি। দলটির সমাবেশ করতে চাওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছিল। তবে জামায়াত সংবিধানে বরাত দিয়ে বলছে, সমাবেশের অনুমতি পেতে নিবন্ধন জরুরি নয়। সভা-সমাবেশের অনুমতি না দিলে মার্কিন ভিসা অনুযায়ী সুষ্ঠু নির্বাচনে বাধা হিসেবে গণ্য হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামায়াত‌কে ১০ বছর পর সমা‌বে‌শের অনুম‌তি দিলো পু‌লিশ

আপডেট সময় : ০৬:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩