বৃষ্টিতে ভিজে নিরিবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিএনপির অবস্থান কমসূচি
- আপডেট সময় : ০৬:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ১৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিদ্যূৎ বিতরণ বিভাগ ঝালকাঠি ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী বরাবরে স্বারক লিপি প্রদান করা হয়েছে। জেলা বিদ্যুৎ অফিসের সম্মুখে বৃস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পালিত এই কর্মসুচিতে জেলা ও উপজেলার বিপুল সংখ্যাক বিএনপি নেতাকর্মী অংশগ্রহন করেন।
এর আগে ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যুৎ অফিসে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় । পুলিশের বাধায় ফায়ার সার্ভিস মোড়ে তারা অবস্থান করে সরকারের নানা সমালোচনা করেন এবং বিক্ষোভ করেন।
তারা বলেন, সরকার রেন্টাল ও কুইক রেন্টাল প্রকল্পের মাধ্যমে তার নিজস্ব আত্বীয়স্বজনদের বিদ্যুৎখাতে লুটপাটের ব্যবস্থা করে দিয়েছে।দেশের আইন অনুযায়ী এটা একটা ফৌজদারী অপরাধ তাই সকল অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। এখন জেলা উপজেলায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। আবাল বৃদ্ধ বনিতা ঘনঘন লোডশেডিংয়ে দিশেহারা হয়ে গেছে। সধারন মানুষ তাদের হাত থেকে পরিত্রান চায় বলে আমরা মনে করি।
এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন,সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন,পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান,সাধারন সম্পাদক আনিচুর রহমান,ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান,সাধারন সম্পাদক খোকন মল্লিক,নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল,সাধারন সম্পাদক সেলিম গাজী,জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অবস্থান কমূসুচি শেষে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্বাক্ষরিত একটি স্বারকলিপি জেলা বিদ্যূৎ বিতরণ বিভাগ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর বরাবরে প্রদান করা হয়।


























