সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি-কৃষি মন্ত্রণালয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম নিউজ: অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

রোববার (৪ জুন) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়।

এর আগে সম্প্রতি পেঁয়াজের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমদানির অনুমতি (আইপি) প্রদানের ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

গত ১৪ মে পেঁয়াজের মূল্যবৃদ্ধি বিষয়ে করণীয় নির্ধারণ করতে সভা করে কৃষি মন্ত্রণালয়। ওই সভায় কৃষিসচিব ওয়াহিদা আক্তার জানান, উৎপাদন ও মজুদ বিবেচনায় দেশে এই মুহূর্তে পেঁয়াজের দাম বাড়ার কোনো কারণ নেই। অথচ বাজারে দাম কিছুটা বেশি। কৃষি মন্ত্রণালয় বাজার পর্যবেক্ষণ করছে। দাম বাড়তে থাকলে শিগগিরই পেঁয়াজ আমদানির বিষয়টি বিবেচনা করা হবে।

কৃষকের কথা চিন্তা করে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছিল বাংলাদেশ সরকার। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দেশি পেঁয়াজের দাম। সর্বশেষ ৯০ টাকা কেজি হিসেবে বাজারে বিক্রি হয়েছে দেশি পেঁয়াজ। যার ফলে সাধারণ ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ৮০ দিন পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

হাকিমপুরে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের কৃষকের কথা চিন্তা করে সরকার পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট বন্ধ করে দিয়েছিল। অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। সামনে কোরবানির ঈদ, এই ঈদে পেঁয়াজের চাহিদা বেশি থাকে। আমরা চেষ্টা করব ঈদে যেন দেশের বাজারে পেঁয়াজের দাম বেশি না হয়। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে ২০ থেকে ৩০ টাকার মধ্যেই প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ কিনতে পারবেন সাধারণ ভোক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি-কৃষি মন্ত্রণালয়

আপডেট সময় : ১১:৪৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩