সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

এতিম প্রতিবন্ধী লিমার জন্ম নিবন্ধন না থাকায় পাচ্ছে না ভাতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ জন্ম থেকে প্রতিবন্ধী লিমার বাবা মারা গেছেন দুই বছর হয়েছে। বাবার মৃত্যুর পর তার মা ফরিদা বেগম অন্যত্র চলে যাওয়ায় এখন বৃদ্ধ দাদিই তার বেঁচে থাকার একমাত্র ভরসা। যিনি পেশায় একজন ভিক্ষুক। ভিক্ষা করেই পেট চলে দাদী ও প্রতিবন্ধী নাতির। নাতির জন্মনিবন্ধন না থাকায় সমাজ সেবা অফিসে মাসের পর মাস ঘুরেও করতে পারছেন না নাতির জন্য প্রতিবন্ধী ভাতা। শুধুমাত্র একটি জন্মনিবন্ধনের জন্য আটকে আছে লিমার প্রতিবন্ধী ভাতা।নিজের মৃত্যুর পর অসহায় নাতির কি হবে সেই চিন্তায় দূর্বিষহ দিন কাটছে দাদী আনজেরা বেগমের।

জানা গেছে, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পৌর এলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত-জাহাঙ্গীর হাওলাদারের প্রতিবন্ধী মেয়ে লিমা আক্তার(১৩) জন্ম থেকেই নানান শারিরীক সীমাবদ্ধতা নিয়ে বেঁচে আছেন। অন্যের সাহায্য ছাড়া নিজের কোন কাজই করতে পারেন না। কথা বলতে গেলে মুখ জড়িয়ে যায় ঠিক মতো উচ্চারন করতে পারেন না। একাকি চলাফেরাও করতে পারেন না। বৃদ্ধ দাদি তার খাওয়া দাওয়া থেকে শুরু সবকিছুতে সহায়তা করেন। বাবা মা কে হারিয়ে তার সাথেই বসবাস করছেন।

দাদি আনজেরা বেগম বলেণ, আমার পঙ্গু ছেলেটার মৃত্যুর পরই তার মা ফরিদা বেগম অন্যত্র চলে যায় এরপর থেকেই সে আমার কাছে আছে। আমি বাড়ি বাড়ি ভিক্ষা করে যা পাই তাই দিয়ে দুজনে কোন রকম খেয়েপড়ে আছি। এখন আমার বয়স হয়েছে যে কোন সময় মারা যেতে পারি। যদি ওর জন্য একটা ভাতার ব্যবস্থা করতে পারতাম তাহলে মনটা শান্তি পেতো। কিন্তু জন্মনিবন্ধন না থাাকায় সবকিছু আটকে আছে। এর জণ্য নলছিটি পৌরসভায় অনেকবার গিয়েছি কিন্তু কোন কাজ হয়নি। এখন নিরুপায় হয়ে সেই আশা ছেড়ে দিয়েছি।

এ ব্যাপারে নলছিটি পৌর মেয়র বলেন, আমার কাছে এই ধরনের কোন লোক আসেনি বা আসলে এভাবে বিস্তারিত খুলে বলেনি। এখন যদি কেউ আসে আমি আমার পক্ষ থেকে যতটুকু সহায়তা করা দরকার সবটুকুই করবো।

নলছিটি সমাজসেবা কর্মকর্তা বলেন, এখন সবকিছুই অনলাইন সিস্টেম তাই ভাতার আবেদন করার জন্য জাতীয়পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের প্রয়োজন। সেটা নিয়ে আসতে পারলে আমাদের এখান থেকে যতদ্রুত সম্ভব তার প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেয়া হবে।এছাড়া সম্ভব নয় বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এতিম প্রতিবন্ধী লিমার জন্ম নিবন্ধন না থাকায় পাচ্ছে না ভাতা

আপডেট সময় : ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩