সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল সিটি নির্বাচন : ২৬ লাখ টাকা জরিমানা আদায় ট্রাফিক পুলিশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছেন স্থানীয় প্রশাসন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, একাধিক চেকপোস্ট, তল্লাশি অভিযান, যানবাহন আটকসহ প্রতিটি ওয়ার্ডে মোবাইল টিম গঠন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইতোমধ্যে ওইসব তল্লাশি চৌকি থেকে প্রায় ২৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে মহানগর ট্রাফিক পুলিশ।

শনিবার (৩ জুন) মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানান, সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে ৪৮টি মোবাইল টিম গঠন করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে।

এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ প্রার্থীসহ মোট ১৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ১২৬টি কেন্দ্রে ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত জানান, নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বরিশাল পুলিশ বিভাগ নির্বাচন কমিশনের অধীনে তল্লাশি চৌকি স্থাপন করে অভিযান চালাতে শুরু করেছে। ভোটগ্রহণের দিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। নগরীতে মোট ৭২টি তল্লাশি চৌকির মাধ্যমে প্রায় দেড় হাজার মামলা করা হয়েছে। সহস্রাধিক গাড়ি আটক করা হয়। এখন পর্যন্ত ২৬ লাখ টাকারও বেশি জরিমানা আদায় হয়েছে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, বরিশালে সিটি নির্বাচনে ১২৬টি কেন্দ্রের জন্য প্রায় এক হাজার ১৪৬টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা এসে পৌঁছেছে। নির্বাচনে প্রতিটি ভোট কক্ষে একটি ও কেন্দ্রের বাইরে দুটি ক্যামেরা স্থাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল সিটি নির্বাচন : ২৬ লাখ টাকা জরিমানা আদায় ট্রাফিক পুলিশের

আপডেট সময় : ০৮:৩১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩