সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

দিনাজপুর হাকিমপুরে খাদ্যগুদাম পরিদর্শন করেন ডিজি শাখাওয়াত হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর জেলা প্রতিনিধি:
মো:শফিকুল ইসলাম

দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলিতেধ খাদ্যগুদাম পরিদর্শন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন (গ্রেড-১)।

শনিবার (৩ জুন) দুপুরে রাজশাহী শাহ্ মখদুম বিমানবন্দর থেকে সড়ক পথে দিনাজপুরের হাকিমপুর হিলিতে খাদ্যগুদাম পরিদর্শনে আসেন।

হিলি গুদাম পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করে উপস্থিত সকল কর্মকর্তার উদেশ্যে বলেন,’কৃষক বাঁচলে বাঁচবে দেশ’। তাই সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিধা থেকে একজন সাধারণ কৃষক কোন ভাবেই যেন বাদ না পরে সে দিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে ন্যায় সততার সহিত আমাদের সবাইকে আরো কাজ করতে হবে। পরে তিনি ভবিষ্যতে প্রয়োজন সাপেক্ষে হিলিতে নতুন গোডাউন নির্মাণ এর জন্য হিলি এলএসডি গোডাউন চত্তরের ভিতরে ফাঁকা জায়গা পরিদর্শন করেন।

মহাপরিচালক (ডিজি) শাখাওয়াত হোসেন হাকিমপুর হিলি গুদাম পরিদর্শনে এসে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা জোসেফ হাসদা ও খলিলুর রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় মহাপরিচালকের সঙ্গে ছিলেন রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খান, গুদাম নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

হিলি এলএসডি গোডাউন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, রাজশাহী শাহ্ মখদুম বিমান বন্দর থেকে সড়ক পথে মহাপরিচালক ডিজি শাখাওয়াত হোসেন প্রথমে হাকিমপুর হিলি স্থলবন্দর পরিদর্শন করেন এবং পরে হিলি খাদ্য গুদাম পরিদর্শন করেন। বিকালে ডিজি খাদ্যমন্ত্রী সাধন কুমার মজুমদারের সঙ্গে নওগাঁর সান্তারহারে নবনির্মিত গুদাম উদ্বোধনে অংশগ্রহণ করবেন। পরে বিকালেই তিনি রাজশাহী থেকে বিমান যোগে ঢাকায় ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনাজপুর হাকিমপুরে খাদ্যগুদাম পরিদর্শন করেন ডিজি শাখাওয়াত হোসেন

আপডেট সময় : ০২:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩