আগৈলঝাড়া বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাতার দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০২:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ১৬ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়ার মাতা আছিয়া বেগম(৯০) বার্ধক্য জনিত কারনে শুক্রবার রাতে বড়বাশাইল গ্রামের ভাড়া বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬ মেয়ে, ১ ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্যা আত্বীয়-স্বজন রেখে গেছেন। ০৩ জুন শনিবার সকা ০৭ ঘটিকায় বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মরহুমার প্রথম জানাজার নামাজ শেষে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামে সকাল ০৯ঘটিকায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমার প্রথম জানাজার নামাজ পরিচালনা করেন আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম ফারুকী।বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া আজকের ক্রাইম নিউজ এর প্রতিনিধি বি এম মনির হোসেনকে বলেন সবাই যেন আমার মায়ের জন্য দোয়া করে।


























