বিরামপুরে ভারতীয় মাদকদ্রব্য এ্যাম্পল ইঞ্জেকশনসহ আটক ২
- আপডেট সময় : ০৫:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩ ১৫ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এ্যাম্পল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক।
শুক্রবার(২জুন)বিরামপুর পৌরসভার পুর্ব জগন্নাথপুর (শালবাগান) মৌজাস্থ্য আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান এর গুদাম ঘর সংলগ্ন দাক্ষিন পাশে বিরামপুর হতে নবাবগঞ্জ গামী পাকা রাস্তার উপর হতে ৯০ পিচ ভারতীয় নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। ১। জাহাংগীর আলম (৩৩), পিতা-মৃত সোলায়মান আলী, সাং-তিলকপুর ( নতুন বাজার রেল ষ্টেশন সংলগ্ন) ২। মোঃ শরিফ (৩৫). পিতা- মৃত আজিজার রহমান, সাং- তিলকপুর ( পুর্ব বাজার) উভয়ের থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাটদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-০১, তাং-০১/০৬/২০২৩ খ্রিঃ, ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি(২)/২৫ ডি রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন। গ্রেফতারকারী অফিসার এসআই/মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্স। অভিযান চলমান আছে। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন।


























