সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বানারীপাড়ায় রেইন্ট্রী গাছে ঝুলছিলো যুবকের লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারীতে রেইন্ট্রী গাছে ঝুলন্ত অবস্থায় পলাশ (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য ২ জুন শুক্রবার সকালে মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাশ উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী গ্রামের হিরণ হাওলাদারের ছেলে। জানা গেছে, ১ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাইশারী গ্রামের আ. খালেক বেপারীর বাড়ির পশ্চিম পাশের বাগান সংলগ্ন রাস্তা দিয়ে ওই এলাকার ফারুক বাড়ি যাওয়ার সময় হঠাৎ গোঙ্গানির শব্দ পান। এসময় তিনি খালেক বেপারীকে ডাক দিলে তিনি টর্চ লাইট নিয়ে বের হন। পরে তারা বাগানের মধ্যে গিয়ে দেখতে পান পলাশ গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রেইন্ট্রী গাছের ডালের সঙ্গে ঝুলে আছে। বিষয়টি থানা পুলিশকে জানালে ওই রাতেই উপ-পরিদর্শক ইসমাইল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে যান। সেখান থেকে শুক্রবার সকালে মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়। থানা, স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, ছোট বেলায় পলাশকে কুকুরে কামড় দেওয়ার পর থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে কখনও স্বাভাবিক আবার কখনও অস্বাভাবিক আচরণ করতো। পলাশ বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পলাশ আত্মহত্যা করেছে তারপরেও তার প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে। এ ব্যপারে বানারীপাড়া থানায় ইউডি মামলা হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় রেইন্ট্রী গাছে ঝুলছিলো যুবকের লাশ

আপডেট সময় : ০৭:৫৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩