সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

বরিশাল সিটি নির্বাচনে মোতায়েন থাকবে ১০ প্লাটুন বিজিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে মেয়র-কাউন্সিলর পদে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন।

আর এ কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিল কার্যক্রমের সময় আমাদের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছে এবং এখন আচরণবিধি প্রতিপালনের জন্য ৩০টি ওয়ার্ডে মোট ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি নির্বাচনকালীন তিন দিনের জন্য ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে এবং অতিরিক্ত আরও ১০ জন ম্যাজিস্ট্রেট বিজিবির সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

জেলা প্রশাসক বলেন, এখানে সাত প্লাটুন বিজিবি নির্বাচন কমিশন থেকে মোতায়েনের জন্য সিদ্ধান্ত হয়েছে। তবে আমরা আরও অতিরিক্ত তিন প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য চিঠি দিয়েছি। আমরা বিশ্বাস করি, এখানে আইন-শৃঙ্খলার অবস্থা অনেক ভালো রয়েছে এবং এ অবস্থাটি শেষ সময় পর্যন্ত অব্যাহত থাকবে। আশা করি, উৎসমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনটি সবার কাছে গ্রহণযোগ্য হবে।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, প্রধান নির্বাচন কমিশনার কিছুদিন আগে আমাদের সঙ্গে সভা করে গেছেন। সেখানে নির্বাচন কমিশনের সচিবসহ কর্মকর্তারা ছিলেন। যারা আমাদের খুব সুন্দর দিকনির্দেশনা দিয়ে গেছেন। আমরা একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। পরিপত্র অনুযায়ী যে পরিমাণ ফোর্স দেওয়া হয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তার থেকে সংখ্যা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, নির্দেশনা অনুযায়ী প্রতি কেন্দ্রে চারজন ফোর্স থাকবে। তবে কিছু কিছু জায়গায় প্রয়োজনের নিরীক্ষায় এর সংখ্যা বাড়ানো হয়েছে। ৪২টি কেন্দ্রে যেখানে নারী ভোটার রয়েছে, সেখানে আমরা নারী পুলিশ সদস্য দিচ্ছি। মহিলা কেন্দ্রে নারী আনসার সদস্যদের সংখ্যাও বাড়ানো হবে।

এছাড়া প্রতিটি স্ট্রাইকিং ও মোবাইল ফোর্সের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও থাকবে। অপরদিকে পরিপত্রে আমাদের প্রায় সাত প্লাটুন বিজিবি থাকার কথা বলা হয়েছে, যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তারা হয়তো দু-একদিনের মধ্যেই চলে আসবে এবং কীভাবে কাজ করবে তার প্ল্যানিং করবে। এর বাইরে র‌্যাবের আলাদা একটি ফোর্স আমরা পাব।

মানুষের ভীত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এক কথায় ভোটাররা যাতে নিশ্চিন্তে-নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে, সে ব্যবস্থা আমরা টোটালি রাখছি। এখানে কোনো অস্বচ্ছতা থাকবে না এবং কেউ আলাদা কোনো সুযোগ-সুবিধাও পাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল সিটি নির্বাচনে মোতায়েন থাকবে ১০ প্লাটুন বিজিবি

আপডেট সময় : ০৭:০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩