বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন যুবদলের কমী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ১৫ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে সাংগঠনিক গতিশীল ও ইউনিট কমিটি পূর্ন গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেদারপুর ইউনিয়ন শাখার কর্মী সভা ও তথ্য ফরম বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান রতন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল ইসলাম উজ্জ্বল এর সঞ্চালনায় সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রকিবুল হাসান খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ এবাদুল হক।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রাফিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজ শরীফ।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান মিল্টন, কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ আতাউর রহমান শরীফ, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান রতন, মোঃ আসলাম হোসেন খোকন, মোঃ রোমান খান, কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন ডাক্তার, ইউপি সদস্য মোঃ মুসা আলী, মোঃ মিজানুর রহমান, কেদারপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ কামরুল ইসলাম পলাশ, মোঃ মেহেদী হাসান রতন, মোঃ টিপু শরীফ, মোঃ কাওছার হোসেন প্রমূখ।
আলোচনা শেষে সাংগঠনিক গতিশীল ও ইউনিট কমিটি পূর্ন গঠনের লক্ষ্যে বাংলাদেশ যুবদলের কেদারপুর ইউনিয়ন শাখার কর্মীদের মাঝে তথ্য ফরম বিতরন করা হয়েছে।


























