সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে টমটম উল্টে চালক নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদরের বহরমপুর জোড়া বাড়ি এলাকায় টমটম উল্টে চালক নিহত হয়েছেন।
এলাকাবাসী জানান, বুধবার দুপুর ৩টার দিকে বহরমপুর গ্রামের মিলন হাওলাদারের ধান নিয়ে কড়াপুর থেকে আসার পথে বহরমপুর এলাকার জোড়াবাড়ী মসজিদের নিকট আসলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে টমটম গাড়ী উল্টে পড়ে যায়। এ সময় টমটমের উপরে থাকা মিলন লাফিয়ে পড়ে বেঁচে গেলেও টমটম চালক ইউনুসের পা গাড়ীর ব্রেক লিভারে আটকে থাকায় ইউনুস গাড়ীর নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইউনুস মারা যায়। নিহত টমটম চালক বিনয়কাঠি ইউনিয়নের বাজেতপুর গ্রামের মৃত আতাহার হাওলাদারের ছেলে ।


























