সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ফেসবুকে মেয়ে সেজে প্রতারণা, হাজী দানেশের শিক্ষার্থীসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: ছেলে হয়েও মেয়ে সেজে ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে ফরিদুল ইসলাম নামের এক যুবকের কাছ থেকে ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সুজন সরকার (২৩) ও ভগদীশ চন্দ্র রায় (৩০) নামের দুই শিক্ষার্থীকে আটক করছে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ।

আটককৃত সুজন সরকার বীরগঞ্জ উপজেলার সাদুল্লাপাড়া গ্রামের গোপাল সরকারের ছেলে এবং দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে ছাত্র। সহযোগী ভগদীশ চন্দ্র রায় (৩০) দিনাজপুর সদর উপজেলার মুজাহিদপুর গ্রামের দয়াল চন্দ্র রায়ের ছেলে।

রোরবার (২৮ মে) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাঁশের হাট নামক বাজার থেকে তাদের আটক করা হয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, আটক সুজন সরকার ছেলে হয়েও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়ে সেজে মোছা. জান্নাতুল নাহিমা (অচেনা পথিক) নামে ফেসবুক ভুয়া আইডি খুলে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছিল। এরই অংশ হিসাবে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ফরিদুল ইসলাম (২১) নামের এক যুবকের সাথে ফেসবুকে এসএমএস পাঠিয়ে সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে সে মেয়েলি কণ্ঠে ফরিদুলের সাথে কথা বলে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সু-সম্পর্ক গড়ে তোলে।

তিনি বলেন, এক পর্যায়ে আসামি সুজন সরকার ও তার সহযোগীরা কৃষি প্রজেক্টের কথা বলে উচ্চ লাভের প্রলোভন দেখিয়ে ফরিদুল ইসলামের কাছ থেকে বিভিন্ন সময় ১৮ লক্ষ টাকা বিকাশ, নগদসহ বিভিন্ন একাউন্টের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। প্রতারিত হয়ে ফরিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগ পাবার পর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি সুজন সরকাসহ তার সহযোগী ভগদিশ চন্দ্রকে রোববার রাতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বাঁশের হাট নামক বাজার থেকে আটক করা হয়। এ সময় আসামি সুজন সরকারের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সুজন সরকার অভিযোগকারী ফরিদুল ইসলামের কাছ থেকে প্রতারণার মাধ্যমে চৌদ্দ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। আটক সুজন সরকার ও তার সহযোগী ভগদিশ চন্দ্রকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুকে মেয়ে সেজে প্রতারণা, হাজী দানেশের শিক্ষার্থীসহ আটক ২

আপডেট সময় : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩