সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠি সদর উপজেলার শ্রীমন্তকাঠি সিএন্ডবি বাজারে অগ্নিকান্ডে চার ব্যবসায়ীর ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার রাত আনুমানিক ২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান এলাকা বাসী । ঝালকাঠি ও পিরোজপুর কাউখালীর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ অগ্নিকান্ডের ঘটনায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবী করেছেন।

স্থানীয়রা জানান, টিনসেড দালানের চারটি কক্ষে মুদি, মোবাইল, কাপড় ও গোখাদ্যের দোকান ছিলো। রাত দেড়টার দিকে টিনের চালার ফাক থেকে ধোয়া উড়তে দেখে নৈশ প্রহরী আশপাশের বাড়িতে ছুটাছুটি করে লোকজন ডাকে এবং পার্শ্ববর্তি মসজিদের মাইকে অগ্নিকান্ডের ঘোষণা দেয়। স্থানীয়রা ছুটে এসে মার্কেট সংলগ্ন খাল থেকে পানি নিক্ষেপ করতে শুরু করলেও কেউ দোকানের সাটার খুলতে পারছিলো না।

খবর পেয়ে ঝালকাঠি সদর ও কাউখালী ফায়ার স্টেশনের দমকলবাহিনী ঘটনাস্থলে পৌছে সাটারের তালা ভাঙতেই আগুনের তাপ বাইরে চলে আসে। দমকলবাহিনী স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে ভিতরের সব মালামাল পুড়ে শেষ হয়ে যায়।

এতে মুদি ব্যবসায়ী বাদলের প্রায় ১২ লক্ষ টাকা, মোবাইল ব্যবসায়ী নরেন’র প্রায় ৮ লক্ষ টাকা, কাপড় ব্যবসায়ী উত্তম’র প্রায় ২০ লাক্ষ টাকা এবং গো-খাদ্য ব্যবসায়ী সেলিমের প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো.শফিকুল ইসলাম বলেন, আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ব্যবসায়ীদের মালামাল ও স্থাপনাসহ প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় শেখেরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমীন সুরুজ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আগুন কিভাবে লেগেছে তা নিয়ে কেউ নিশ্চিত হতে পারেনি। অগ্নিকান্ডের বিষয় কিছুটা রহস্যজনকও মনে হচ্ছে। এ অগ্নিকান্ডে চার ব্যবসায়ীর ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হওয়ায় তারা এখন সর্বশান্ত হয়ে গেছে। তাদেরকে প্রাথমিকভাবে কিছু সাহায্যের আশ্বাস দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০১:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩