সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আগের চেয়ে বর্তমানে বিজিবি ও বিএসএফ’র মধ্যে সম্পর্ক অনেক ভালো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহাপরিচালক মেজন জেনারেল একেএম নাজমুল হাসান বিএএম, এসডিসি, পিএসসি, বলেছেন, আগের যেকোন সময়ের চেয়ে বর্তমানে বিজিবি ও বিএসএফ’র মধ্যে সম্পর্ক অনেক ভালো আছে। আমরা একে অপরের সাথে মিলিয়ে মিশে কাজ করছি। কোন সমস্যা থাকলে আমরা একে অপরের সাথে আলোচনা মাধ্যমে অনেক সমস্যাই সমাধান করতে পারছি।

আজ রোববার দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

বিজিবি’র মহাপরিচালক বলেন, হিলি সীমান্ত গুরুত্বপর্ণ হওয়ায় এখানকার দুই বাহিনির সমতার ভিত্বিতে এখানেও রিট্রিট সেরমনি করা হবে।

বেলা ২টার দিকে তিনি সড়ক পথে জয়পুরহাট থেকে হিলি সীমান্তে এসে পৌঁছান। বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে,এম নাজমুল হাসান আইসিপি গেটের জিরো পয়েন্টে এসে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কালয়ান্ত রায় শরমা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

পরে সীমান্তের জিরো পয়েন্টে ভারতীয় অংশে বিএসএফ কর্মকর্তাদের সাথে বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে,এম নাজমুল হাসান এক মতবিনিময় করেন। এসময় বিজিবি’র রংপুর রিজিওন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আসগর ও জয়পুরহাট- ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএসএফ’র রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কালয়ান্ত রায় শরমা ছাড়াও রায়গঞ্জ ব্যাটালিয়ন কমান্ডার বিপিন কুমার এবং ৬১ বিএসএফ ব্যটিালিয়নের কমান্ডিং অফিসার কামাল ভাগত উপস্থিত ছিলেন।

বেলা ৪টায় তিনি বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গ্রাম হাড়িপুকার পরিদর্শণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগের চেয়ে বর্তমানে বিজিবি ও বিএসএফ’র মধ্যে সম্পর্ক অনেক ভালো

আপডেট সময় : ০২:১৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩