সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

কেরুজ কোয়ার্টার বহিরাগতদের দখলে, বৃথা দফায় দফায় দখল মুক্তর হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানীর কেরু চিনিকলের আওতায় দর্শনার আবাসিক কোয়াটারের বেশীরভাগ কোয়ার্টার বহিরাগতদের দখলে রয়েছে।দেখার কেউ নেই।
দর্শনা চিনি কলের আবাসিক কোয়াটারে থাকার কথা চাকুরী জীবিদের অথচ
প্রায় ১০ বছর পূর্বে মৃত্যুবরণ কারী কর্মচারীর পরিবার থেকে শুরু করে এমন কি চাকুরী করে না এমন ব্যক্তিরাও বাসা দখল করে আছে । এসব বসবাস কারীরা বছরের পর বছর বেনামে কোয়াটার নিয়ে বসবাস করলেও কর্তৃপক্ষের নজরে আসেনি। আবার অনেকে বলছে কর্তৃপক্ষ জেনেও না জানার ভান করছে। তাই বিষয়টি প্রশ্নবিদ্ধ থেকেই যাচ্ছে।আর কেরু এসপি কোয়াটারে এরা বসবাস করছে বলে জানা গেছে।১০ বছর পূর্বে কাইজারুল ইসলাম কেরু চিনিকলের টাইম অফিসে কর্মরত থাকা অবস্থায মৃত্যুবরন করেন । সেই থেকেই তার পরিবার বেনামে বাসা বরাদ্দ নিয়ে বসবাস করে আসছে। এ ব্যাপারে কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে দিলেও টনক নড়েনি। এদিকে কেরু চিনিকলের হিজলগাড়ি খামারে কর্মকর্তা কর্মচারীদের আবাসিক কোয়াটারে খামার বিভাগের চাকুরিরতদের থাকার কথা কিন্তু সেখানে স্থানীয় বিভিন্ন বিভাগে কর্মরত ছাড়াও কেরুতে চাকরি করে না তেমন লোকও বিনা ভাড়ায় বসবাস করার সুযোগ পেয়েছে। শামিম নামে সেকানে এক বহিরাগত বসবাস করছে । কোয়াটারে বসবাসকারীদের নামে বরাদ্দ না থাকায় চিনকল বাসা ভাড়া থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও কোম্পানীর মনোহরপুর ইক্ষু ক্রয় কেন্দ্রে, বোয়ালিয়া ইক্ষু ক্রয় কেন্দ্রে, দামুড়হুদা সাবজোন অফিস সংলগ্ন আবাসিক কোয়াটারে কেউ না থাকায় এসব আবাসিক স্থানীয়রা দখলে রেখে সেখানে খড়কুটা সহ বিভিন্ন সামগ্রী রেখে ভবনের ক্ষতি করছে। কেউ কেউ গরু, ছাগলের গোয়াল ঘরে পরিণত করেছে। এভাবে অরক্ষিত রেখে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। দেখার কেউ নেই। অথচ ইক্ষু ক্রয় কেন্দ্র গুলোতে পাহারাদার হিসাবে জনবল নিয়োগ দেয়া থাকলেও তারা সেখানে থাকেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেরুজ কোয়ার্টার বহিরাগতদের দখলে, বৃথা দফায় দফায় দখল মুক্তর হুমকি

আপডেট সময় : ০৬:৪২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩