চুয়াডাঙ্গায় পুলিশের ১১তম ব্যাচের সপ্তাহব্যাপী প্রশিক্ষনণ শুরু
- আপডেট সময় : ১১:২৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ১৯ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বাংলাদেশ পুলিশের ১১তম ব্যাচের সপ্তাহব্যাপী পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স’-এর ১১তম ব্যাচের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। বাংলাদেশ পুলিশের ১০৫টি ভেন্যুতে সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে ১১তম ব্যাচের সপ্তাহ ব্যাপি পদমর্যাদা ভিত্তিক এ প্রশিক্ষণ শুরু হয় । উদ্বোধনী বক্তব্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য পোশাকের মর্যাদা, সৌজন্যতা ও মার্জিত আচরণ, সহকর্মী ও সেবা প্রত্যাশীদের সাথে পেশাগত আচরণ ও করণীয় বর্জনীয় সম্পর্কে আলোকপাত করেন।
উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনিসুজ্জামান, পুলিশ লাইন্সের আরআই আমিনুল ইসলাম। এসময় চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের প্রতিনিধিসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষণার্থী পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


























