সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ভ‍্যান চালকের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: ঋনের ভার সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভ্যানচালক মো. ইউসুফ আলী মৃধা। শুক্রবার (২৬মে)সকালে তার নিজ বসতঘরের পাশের কৃষি জমি থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, উপজেলার পৌর এলাকার সারদল গ্রামের হাকিম মৃধার ছেলে ইউসুফ আলী মৃধা(৪৫) শনিবার রাতে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন খুজতে বের হলে বাড়ির পাশে কৃষি জমিতে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায়। এসময় তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল বলে তারা জানান। পরে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরিবারের লোকজনের ধারনা তিনি বিষাক্ত কিছু পান করেছেন।

নিহতের ভাই ইউনুস মৃধা জানান,সে বিভিন্ন এনজিওর কাছ থেকে প্রায় তিন লক্ষাধিক টাকা ঋন নিয়ে নিজের বসতঘর তৈরি করার কাজে খরচ করেছেন। এছাড়া হাত উদ্ধারও আছেন বেশ কিছু টাকা। এসব নিয়ে বেশ চিন্তিত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে বেশ কয়েকজন এনজিও কর্মী বাড়িতে কিস্তির জন্য তাকে খুজে গিয়েছেন।

নিহত ইউসুফ আলী মৃধার সংসারে তিনটি কন্যা শিশু রয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তার প্রতিবেশীরা।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ভ‍্যান চালকের আত্মহত্যা

আপডেট সময় : ০৫:৪৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩