সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

সিটি কর্পোরেশন কারো ব্যক্তিগত সম্পত্তি না : খোকন সেরনিয়াবাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন সিটি কর্পোরেশন একটি রাষ্ট্রীয় সেবা মূলক প্রতিষ্ঠান। এখানকার সকল ধরনের পেশাজীবী মানুষকে সেবা দেয়াই কর্পোরেশনের কাজ। কিন্তু এখানকার বেলায় তা পরিস্ফুটিত হয়নি। সেরকম ভাবে নাগরিক সুযোগ সুবিধা পায়নি বরিশাল নগরবাসী। বরিশাল সিটির পরিসেবা তো দূরের কথা সিটির অবকাঠামোগত নূন্যতম কোন উন্নয়ন হয়নি।

বুধবার রাত ৮ টায় নৌকা মার্কার নির্বাচনী প্রধান কার্যালয়ে ইজিবাইক সংগ্রাম পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নতুন প্রজন্মের জন্য নতুন বরিশাল গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহৎ উদ্দেশ্য নিয়ে বরিশালের মানুষের ও নগরের উন্নয়নের স্বার্থে আমাকে এখানে পাঠিয়েছেন। সিটি কর্পোরেশন কারো ব্যক্তিগত সম্পত্তিনা। আমি নির্বাচিত হলে এটা জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। প্রধানমন্ত্রী ভবিষ্যৎ দেখতে পান, তিনি দেশবাসীর অনুভুতি বুঝতে পারেন। যে কারনে বরিশালবাসীর জন্য তাকে গুরু দায়িত্ব অর্পনের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। তিনি আমৃত্যু বরিশালবাসীর পাশে থেকে কাজ করে যাওয়ার কথাও বলেন। আমরা নতুন বরিশাল গড়বো এটাই হোক আমাদের অঙ্গীকার।

ইজিবাইক সংগ্রাম পরিষদের ২ নং ওয়ার্ড সভাপতি পলাশ তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাডভোকেট আফজালুল করিম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, এ্যাডভোকেট লস্কর নুরুল হক, এ্যাডভোকেট আনিচ উদ্দিন শহিদ, কেবিএস আহম্মেদ কবির কেন্দ্রীয় কৃষকলীগ নেতা খান আলতাফ হোসেন ভুলু, কেন্দ্রীয় যুবলীগ সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার, ইজিবাইক সংগ্রাম পরিষদের ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদদক রাজু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ও প্রচার সম্পাদক সুমনসহ অন্যন্য নেতৃবৃন্দ।

পরে একই স্থানে মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান নুর শুভর নেতৃত্বে কয়েকশত ছাত্রলীগ নেতা-কর্মী আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সময় ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল পলিটেকনিক কলেজের ছাত্রলীগ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিটি কর্পোরেশন কারো ব্যক্তিগত সম্পত্তি না : খোকন সেরনিয়াবাত

আপডেট সময় : ১০:০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩