সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি বসতঘরে ডাকাতি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ১৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌর শহরের পূর্ব বিকনা এলাকার বাজারের পাশে বুধবার রাত ২টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল ঘরের জালনার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে লুটপাট চালায়। তিনটি স্টিল আলমারি ভেঙে ১৬ ভরি স্বর্ণ, তিনটি মোবাইল সেট ও একটি ল্যাপটপ নিয়ে ডাকাত দল পালিয়ে যায়।
গৃহকর্মী মৃত্যু মশিউর রহমানের স্ত্রী রেখা আক্তার তৃপ্তি (৩০) বলেন রাতে আমরা ঘুমে ছিলাম মুখোশ পরা তিন-চার জন লোক জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে মালামাল নিয়ে ডাকাত দল চলে যায়।
ডাকাতির খবর পেয়ে সকালে অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল)মোঃ মুহিতুল ইসলাম ঘটনা স্থান পরিদর্শন করেছেন।


























