যারা বিগতদিনে ভোট ডাকাতি করেছে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন ঃ ইসমত আরা বেগম
- আপডেট সময় : ১২:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
ভোগ চোর,ভোট ডাকাত ও লুটেরাদের বিরুদ্ধে ঘরে ঘরে আওয়াজ তুলতে হবে।যারা বিগতদিনে আপনাদের ভোট দেওয়ার সুযোগ দেয়নি তাদের প্রশ্ন করুন আগের
৫ বছর কোথায় ছিলেন? ভাইপো উন্নয়ন করেনি তাহলে চাচা কিভাবে উন্নয়ন করবে।তারা লুটপাট করার জন্য ক্ষমতা দখল করতে চায়।তাদের কাছ থেকে সাবধানে থাকবেন।
জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের স্ত্রী ইসমত আরা ইকবাল নারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, আমার স্বামী ইকবাল হোসেন তাপস একজন মানবদরদী, মানুষের কল্যাণের কথা সব সময় চিন্তা করেন।
তিনি সব সময় আপনাদের পাশে থাকবেন।
২৮ নং ওয়ার্ডের আলীরভাটা গলির মা মঞ্জিলে চাঁদনী আক্তার এর সভাপতিত্বে উঠানবৈঠকে আরোও বক্তব্য রাখেন বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক এস এম ইমামুল হাসান শামীম, গণসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, খোরশেদ বাহার, কামরুজ্জামান চৌধুরী কামাল, বিউটি বেগম,শাফিয়া আরক্ত, কাজল,মেহেরুন্নেছা,আরিফ হোসেন৷


























