সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বিরামপুরে লিচু খেয়ে ৬ শিশু শিক্ষার্থী হাসপাতালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ৭ নং ওয়ার্ড গড়েরপাড় দারুস সালাম সালাফিয়া বালিকা মাদ্রাসার ছয় বালিকা শিক্ষার্থী লিচু খেয়ে পেটের ব্যথা নিয়ে মঙ্গলবার বিরামপুর হাসপাতালে ভর্তি হয়েছে।

দারুস সালাম সালাফিয়া বালিকা মাদ্রাসার পরিচালক আবু তাহের জানান, ওই মাদ্রাসায় কওমি শ্রেণিতে ৩০ জন মেয়েশিশু রয়েছে। তাদের মধ্যে ২৫ জন মাদ্রাসার আবাসিকে থেকে লেখাপড়া করে। সোমবার সন্ধ্যায় শিক্ষার্থীরা লিচু খেয়েছিল। মঙ্গলবার সকালে আবাসিকের ৬ বালিকা শিক্ষার্থী ফারিয়া, আলিফা, নাজনীন, নামিশা, রাফিয়া ও ছায়মা পেট ব্যথা ও মাথা ঘুরানো উপসর্গে আক্রান্ত হয়ে পড়ে। তারা সবাই ওই মাদ্রাসার কওমি চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। এ কারণে তাদের দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান জানান, লিচু খেয়ে তারা পেটের পীড়ায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভর্তির সঙ্গে সঙ্গে শিশুদের স্যালাইন ও চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা শংকামুক্ত। তাদের হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরামপুরে লিচু খেয়ে ৬ শিশু শিক্ষার্থী হাসপাতালে

আপডেট সময় : ০৫:২১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩